Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৬

আটককৃত দুই ছিনতাইকারী

বেনাপোল: যশোরের শার্শায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন ছিনতাকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দু’জন ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫) ও রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছি গ্রামের রাব্বেল হোসেন (২৩)।

আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার আহত রুহুল আমিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিজ্ঞাপন

শার্শা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন ব্যবসায়ীদের নিকট থেকে তার পাওনা টাকা আদায় করে মোটরসাইকেল যোগে বাগআঁচড়া যাচ্ছিল। এ সময় ৪ জন দূর্বৃত্ত রামদা ও ধারালো চাকু নিয়ে রুহুল আমিনের মোটরসাইকেল গতিরোধ করে এবং পিছন থেকে রামদা দিয়ে কোপাতে থাকে। পরে তার কাছে থাকা সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারী তরিকুল ও রাব্বেল মোটরসাইকেল করে পালিয়ে যায়। অন্য দু’জন ছিনতাইকারী ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মাঠে থাকা কৃষক আব্দুল কুদ্দুস তাদের ধরে জনতার হাতে তুলে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে যেয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ জন ছিনতাইকারীকে আটক করেছে। অন্য দু’জন ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারেরর জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো