Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনলাইনে কসমেটিক্স কিনে আইফোন জেতার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৯:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড ‘বিউটি বুথ’ তাদের ক্রেতাদের ঈদকে রাঙিয়ে দিতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি থেকে ঈদে স্কিনকেয়ার পণ্য কিনে আইফোন জেতার সুযোগ পেতে যাচ্ছে গ্রাহকরা।

আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ‘বিউটি বুথ র‍্যাফেল ড্র’ যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন আইফোন ১৬ প্রো ম্যাক্স, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউমসহ আরও অনেক পুরস্কার। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ র‍্যাফেল ড্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্রেতাদের বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলেই একটি র‍্যাফেল কুপন পাবেন। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন প্রদান করা হবে, একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, আমাদের গ্রাহকদের ঈদের আনন্দকে দিগুণ করতেই এমন আয়োজন। আমরা ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। অনলাইনের পাশাপাশি সম্মানিত গ্রাহকগণ সরাসরি আমাদের বিউটি বুথ এর রামপুরা আউটলেট থেকেও পণ্য কিনে র‍্যাফেল ড্র’তে অংশগ্রহণ করতে পারবেন।

প্রসাধনী ব্র্যান্ড বিউটি বুথ গেল কয়েক বছরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি জাপান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ানসহ বিভিন্ন বহুজাতিক নামকরা ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে