ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।
রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকটি শুরু হয় সকাল ১১ টায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুসহ নানা বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, গত ২৮ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এএমএম নাসির উদ্দিন কমিশন। সেইসঙ্গে ৩০ জানুয়ারি ইইউ-এর গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। ১১ ফেব্রুয়ারি ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে কমিশন। সর্বশেষ গতকাল সোমবার সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
এ ছাড়া আগামীকাল ১৭ মার্চ ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১১:৩৪
১৬ মার্চ ২০২৫ ১১:৩৪
সারাবাংলা/এনএল/এমপি