Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ বলেছেন, ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। ভারতের মুসলিমরাই শুধু নয়, খ্রিস্টান, বৌদ্ধ ও পাহাড়ি জনতাও উগ্র হিন্দুত্ববাদীর শিকার, যার বিস্তার ঘটিয়েছে শাসক গোষ্ঠি বিজেপি।

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্প্রতি হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব এ বিবৃতি দেন।

ইউনূস আহমেদ বলেন, ‘‘বিজেপি যেভাবে ধর্মকে সহিংসতার উপলক্ষ বানিয়েছে, হিন্দু ধর্মমতেও তা সিদ্ধ না। এজন্য ধর্মপ্রাণ হিন্দুদের বিজেপির সহিংসতার নিন্দা করা উচিত। মুসলমানদের নিরাপত্তার বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। ভারত স্বাধীন করতে উলামায়ে কেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদেরকে সহিংসতার লক্ষবস্তুতে পরিণত করা হয়েছে, তা সভ্যতার এই উৎকর্ষের কালে কল্পনাও করা যায় না।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘নামাজের মতো একটি একান্ত ও প্রাত্যহিক ইবাদতও এখন ভারতে আদায় করা যায় না। প্রায়শই নামাজরত মুসলমানদের ওপরে হামলার সংবাদ পাওয়া যায়। সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ সভ্যতার জন্য কলংকজনক।’’

ইউনূস আহমেদ বলেন, ‘‘হিন্দু আর মুসলমান মিলে-মিশে একটি নতুন দেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ। এখানে হিন্দুদের উৎসবে মুসলমানরা অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে আর মুসলমানদের ইবাদতে হিন্দুরা সহযোগীতামূলক আচরণ করছে। এভাবেই আসলে সভ্যতা টিকে থাকে।’’

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো