Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জাপুরে মধ্যরাতে আগুন, পুড়েছে ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১১:৪১

মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঔষুধের দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত প্রায় সাড়ে ১২টার দিকে পাথরঘাটা বাজারের একটি দোকানে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘আগুনের খবরে পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ২টি ইউনিউ যুক্ত করা হয়। পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আটটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো