Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ছেলের কুড়ালের কোপে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার সাঁথিয়ায় ছেলের কুড়ালের কোপে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার পাইকের হাঁটা গ্রামে বাঁশ কাটা নিয়ে কথাকাটা কাটির এক পর্যায় ছেলে মানিক হোসেন (২৫) তার পিতা আবুল মালেক (৫০) কে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বজনদের দাবি ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার ছেলে কে তার সাথে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেক কে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল মালেকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো