ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগে পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
জানা গেছে, আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই দুই বিচারপতি আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেন।
সোমবার (২৪ মার্চ) তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথের পর তাদের নিয়োগ কার্যকর হবে। ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সচিব শেখ আবু তাহেরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৭:৩৫
২৪ মার্চ ২০২৫ ১৭:৩৫
সারাবাংলা/এনএল/আরএস