Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটিতে অর্থনীতির সবকিছু সচল থাকবে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনীতিতে কোনও স্থবিরতা আসবে না এবং সবকিছু সচল থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আসন্ন ঈদের ছুটিতে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এবার ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে কোনো স্থবিরতা দেখা দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য আমরা ঢাকায় থাকবো। দরকার হলে বন্ধের মধ্যে মিটিং করবো। আমাদের মধ্যে কথা হয়েছে। আর ছুটিতে যদি যাইও দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমে মিটিং করবো। আমি বিশ্বব্যাংকে থাকতে জুমে অনেকগুলো মিটিং করেছি। এগুলো কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা তৈরি হবে না।

বিজ্ঞাপন

ওয়ান-ইলেভেনের সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম একটা প্রোগ্রাম করেছিলেন ১০০ দিনের গ্যারান্টি কর্মসংস্থান। আপনারা এ ধরনের কোনো প্রকল্প নেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, দেখি আমরা এটা দেখবো। তবে ১০০ দিনের প্রকল্প থেকে ভালো হবে রেগুলার প্রকল্পের মাধ্যমে লোকাল বেজ কর্মসংস্থান।

ক্রয় কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আমরা খুব সজাগ। টিসিবি’র মাধ্যমে একটা পক্ষকে তো আমরা এনশিওর করছি।

তিনি জানান, এছাড়া আরেকটা প্রস্তাব এসেছিল। আলু এত অতিরিক্ত, সেটা কীভাবে দেওয়া যায়। কিন্তু একটা সমস্যা আছে, বেশি দামে কিনে, সস্তা দামে দেওয়া ডিফিক্যাল্ট।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো