Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ শহিদ পরিবারকে ঈদ সামগ্রী দিল জেডআরএফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাত শহিদ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে গিয়ে শহিদদের পরিবারের কাছে এ উপহার সামগ্রী ও তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান ও সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, সিলেট বিভাগীয় মনিটর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার, সিলেট যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, ঢাকা দক্ষিণের মেম্বার মাহমুদুল হোসেন বাচ্চু প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে সিলেট বিভাগের ৩০ শহিদের স্বজনসহ সারাদেশে শহিদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় তারা শহিদ হন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো