Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বৈঠকে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সি চিন পিং। সি বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে। এ ছাড়া চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবেন। বৈঠকে বাংলাদেশ যেসব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে চীন সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা ও চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয় রয়েছে।

বিজ্ঞাপন

সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বৈঠকে বসেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টায় প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।

এর আগে, বুধবার (২৬ মার্চ) দুপুরে চার দিনের সফরে চীনে যান অধ্যাপক ইউনূস। সফর শেষে আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো