Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেগমগঞ্জে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ২৩:৩৬

সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ। ছবি: সারাবাংলা

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয় জন আহত হয়েছে।

বুধবার (২ জলুাই) সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী টু চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কোহিনুর (৫৫), চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯) তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫),তার মেয়ে শাহনা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশে রওনা দেয়। পথে অটোরিকশাটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এলে হঠাৎ সেটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দগ্ধের মধ্যে কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন সেখানে ভর্তি রয়েছে। তাদের শরীরের ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো