Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ০৮:৪৩

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিনের ছুটি শেষ। রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিতসহ সকল কার্যালয়। এর আগে গত ২৭ মার্চ ছিল কর্মজীবীদের শেষ কর্মদিবস। এরপর থেকে শুরু হয় টানা ৯ দিনের ছুটি।

নিয়ম অনুযায়ী, আজ থেকে রোজার দিনগুলোর সময় সূচীর পরিবর্তে স্বাভাবিক নিয়মেই চলবে অফিস। কর্মচঞ্চল হয়ে উঠবে অফিস পাড়া।

চাঁদ দেখার ওপরে নির্ভর করে গত সোমবার (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগে থেকেই নির্ধারণ করা ছিল। এর আগে উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরের দিনের ছুটি অনুমোদন করেছিল। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সময়ে এ ছুটি ছিল ৩ দিন। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারন ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল মিলিয়ে সরকারি ছুটি। আর ৩ এপ্রিল বৃহস্পতিবার ছিল নির্বাহী আদেশে ছুটি। সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল। সব মিলিয়ে এবার কর্মজীবিরা টানা নয় দিনের ছুটি পেয়েছেন। যা গতকাল শনিবার (৫ এপ্রিল) শেষ হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো