Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে একটি সচেতনতামূলক সভার আয়োজন করেছে জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় স্হানীয় শহিদ হাসান চত্বরের মুক্তমঞ্চে পথচারীদের দুর্ভোগ লাঘবে ও জনসচেতনতা সৃষ্টির জন্য এই সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত কাজ করছে জেলার ট্রাফিক বিভাগ। মোটরসাইকেলে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি আটকসহ বিভিন্ন অপরাধের দরুণ মামলা দেওয়া হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী ও পণ্যবাহী কিছু সংখ্যক যানবাহন যত্রতত্র যাত্রী উঠানো নামানো ও অবৈধভাবে পার্কিং করে যানজটের মত জনদুর্ভোগ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

সভায় বাসমালিক সমিতির নেতৃবৃন্দ, ইজিবাইক ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার জানান, অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো