Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি সেনাবাহিনীর

লোকাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কারগোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে।

জানা যায়, রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানিকারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। ১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেস্টিক।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, বাংলাদেশ সেনাবাহিনীর আমদানিকৃত ১০টি মিল্ক ভ্যান বন্দরের কারগোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিল।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো