Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি ছুটির দিনেও চলবে শিশু আদালতের কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি ছুটির দিনেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার-আটকের পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে। কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের আইনগত এখতিয়ার না থাকায় উক্তরূপ সোপর্দকৃত শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যেকোনো আদেশ-সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকে।’

বিজ্ঞাপন

এজন্যই সরকারি ছুটির দিনে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। শিশু আইন-২০১৩ (সংশোধিত ২০১৮) এর বর্তমান অস্পষ্টতা ও অসংগতি দূরীকরণার্থে শিশু আইন সংশোধন কিংবা হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্দেশনাবলী বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘শিশু আইন ও একটি মামলায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক সরকারি কার্যদিবসের মতো সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর হেফাজত এবং আটক আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিনে (ইন পারসন) উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধিবিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।’

‘সরকারি কার্যদিবসের মতো ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর জাবানবন্দি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।’

সারাবাংলা/আরএম/এনজে
বিজ্ঞাপন

আরো