Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল / সবকিছুর বিকল্প আছে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। আমরা মনে করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয় দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সঙ্গে চুক্তি করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, কোনো কিছু কখনো থেমে থাকে না। বিশ্বায়নের এই সময়ে সবকিছুর বিকল্প আছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি পঞ্চগড় জেলা শহরের অদূরে জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদুর মন্তব্য নিয়ে তিনি বলেন, দুদু ভাই যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত মন্তব্য, দল হিসেবে বিএনপির নয়। তারা আমাদের রাজনীতির সিনিয়র, তাদের দেখে আমরা শিখব। কিন্তু তারা যদি তাদের অনুজদের সামনে রেখে প্রতিহিংসামূলক কথা বলার সংস্কৃতি আবার তৈরি করেন, যেমনটি শেখ হাসিনা ড. ইউনূস ও খালেদা জিয়াকে ছোট করে কথা বলতেন; যা রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নষ্ট করে ফেলেছিল। আমরা একই সংস্কৃতি তাদের মাধ্যমে আর দেখতে চাই না।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, লেখাপড়ার পরিবেশ একেবারে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা ঠিক নয়। তবে কিছুটা বিঘ্নিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা কথা বলছেন এই মানুষগুলো আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা তার নিশ্চিয়তা ছিল না। এই ছাত্রদের এতো ত্যাগ, এতো রক্তের পরেই কিন্তু এই অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছে।

নববর্ষ নিয়ে সারজিস বলেন, শো অফের জন্য যেন বাইরের যে অপসংস্কৃতিগুলো রয়েছে তা যেন আমরা এই সংস্কৃতির অংশ না বানিয়ে দেই। একজনের সংস্কৃতির অন্যজনের ওপর চাপিয়ে দেওয়ার কাজও যেন আমরা না করি। সবার সংস্কৃতির ওপর আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, গতানুগতিক কৃষি করতে করতে এখন কৃষকরা ক্লান্ত। এখানে না আছে অর্থ না আছে নিশ্চয়তা। তাই কৃষির পাশাপাশি আমাদের এমন বিকল্প কিছু ভাবতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন ও প্রশিক্ষক ড. নজরুল ইসলামসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো