Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুনের ঘটনায় সুখবর আসছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় অপরাধীকে শনাক্তে পুলিশ খুবই নিকটে পৌঁছে গেছে। রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব বলে আশা করছি।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে কোনো ধরণের হুমকি নেই। নিরাপত্তার জন্য ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না। বিকেল ৫টার পর কেউ আর রমনার ভেতরে প্রবেশ করতে পারবে না। আশা করছি চলতি বছর বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উৎযাপিত হবে।

সারাবাংলা/এমএইচ/এমপি