Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেল স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তা‌রেক মিয়ার (৪০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুর থানার ভর‌তের কা‌ন্দি গ্রামের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে যায়।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সকা‌লে সাড়া-শব্দ না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। খবর পেয়ে পুলিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জেরে স্ত্রী খাদিজা আক্তারকে গলা‌টি‌পে হত‌্যা করে স্বামী তা‌রেক মিয়া পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো