Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ০৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু্ইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্যকরে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তার মাথায় গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কি কারণে এ হত্যার ঘটনা তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ঝটপট বানান মচমচে কুলি পিঠা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬

আরো