Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সাবেক এমপি পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ, ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বিজ্ঞাপন

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও অন্যান্য পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। সে হিসাবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।

দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, ‘তিনি খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও হইপ হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে ওই ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম