Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ মিলল চাক্তাই খালে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে তলিয়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খালে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করেন।

মৃত ছয় মাস বয়সী শিশু সেহরিশ নগরভর আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে লাশটি নগরীর লামারবাজার এক নম্বর চামড়ার গুদাম এলাকায় চাক্তাই খালে ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানী অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়।

শিশুটির মা ও নানীকে উদ্ধার হলেও শিশুটিকে তখন পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে রাতেই নালায় তল্লাশি অভিযান করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে নালার সঙ্গে সংযুক্ত হিজরা খালে তল্লাশি শুরু করে নৌবাহিনীর ছয় সদস্যের একটি টিম।

এর মধ্যেই চাক্তাই খালে ভেসে ওঠে শিশুটির লাশ। উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামে বৃষ্টিপাতের মধ্যে নালা-খালে পড়ে আরও অন্ত:ত সাতজনের প্রাণহানি হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো