Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পরিত্যক্ত ঘর থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২২:৩০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১

নিহত নুর ইসলাম

খুলনা: খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী রাজাপুর কালভার্টের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মো. নুর ইসলাম (৫০) নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

নিহত নুর ইসলাম গাইকুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ময়ূর উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটির ভেতরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে বস্তাটি খুলে ভেতরে একটি মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তারা আড়ংঘাটা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিন উজ জামান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রূপসা সেতুতে মানুষের ঢল
২৩ মার্চ ২০২৬ ১০:১০

আরো