Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহবান জানান।

উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় জানান যে, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারিরিক অবস্থার অবনতি হতে পারে। সেজন্য তিনি অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়েও উদ্বেগের কথা তাদের জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি আশ্বস্ত করে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অতি দ্রুত খুলনা যাবে। কুয়েট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যার আশুসমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/জেআর/পিটিএম