Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢালিউড ইন্ডাস্ট্রিতে সর্বাধিক ব্যবসা করা সিনেমার নাম ‘বেদের মেয়ে জোসনা’। এ সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন। তিন দশক ধরে সংগঠনটির ব্যানারে সড়ক নিরাপত্তার জন্য বিভিন্ন সরকারকে নানা নিয়ম, আইন প্রণয়নে সহায়তা করেছেন। কদিন আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও কাজ করেছেন।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে যেতে দেখা গেছে। তখন ধরে নেওয়া হয়েছিল, হয়ত তিনি দলগুলোর কোনটিতে যোগ দিবেন। কিন্তু তা না। তিনি নিজেই একটি রাজনৈতিক দল দিয়ে আসছেন। যেটির নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ জনতার পার্টি’। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

সারাবাংলা/এজেডএস