Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৪র্থ দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ০৯:৩২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:৩০

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আজ চতুর্থ দিনেও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।

এরপর তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

বিজ্ঞাপন

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

আজ চতুর্থ দিনেও তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতিয় নাগরিক পার্টি।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো