Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন ১৩২৫৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হয়। এতে ৪০ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের পরীক্ষায় (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পাস করতে হয়। উত্তীর্ণদের এখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভ করেন। এরপর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এনজে
বিজ্ঞাপন

আরো