Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতামূলক রাজনীতি চাই না: তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক রাজনীতি হোক। মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সহিংসতামূলক রাজনীতি চাই না। সেই রাজনীতিতে আমরা আর ফেরত যেতে চাই না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এনসিপির যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও নারী নেতারা অংশ নেন।

তিনি বলেন, ‘তরুণরাই সামনে থেকে আন্দোলন করে দেশকে এগিয়ে নিয়েছে। অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরাও আন্দোলন করেছে। কিন্তু এমন কোনো রাজনৈতিক নেত্রী নেই, যাদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। তাই আমাদের এই ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখতে হবে।’

বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর