Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৫ আগস্ট সামনে রেখে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ ঘোষণা শিবিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিন স্মরণে প্রতি বছর ১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ বছরও দিবসটিকে সামনে রেখে ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিবির জানায়, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে—‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়াম, আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ, রচনা প্রতিযোগিতা, কুইজ, বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা। এ ছাড়া জাতীয় পত্রিকা, ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী শিক্ষা দিবস ও আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি এবং ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের ওপর বইপাঠ প্রতিযোগিতা আয়োজন করা হবে। অদম্য মেধাবীদের সংবর্ধনাও থাকবে কর্মসূচির অংশ।

বিজ্ঞাপন

শিবিরের তথ্যমতে, ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আব্দুল মালেক প্রথমে যুক্তফ্রন্ট ও পরে মুসলিম লীগে যুক্ত হন। পরবর্তীতে ইসলামী ছাত্রসংঘে যোগ দিয়ে ১৯৬৬-৬৭ সালে ঢাকা শহর শাখার সাধারণ সম্পাদক, ১৯৬৭ সালে সভাপতি এবং ১৯৬৮ সালে নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের কার্যকরী সদস্য নির্বাচিত হন।

১৯৬৯ সালে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি ইসলামী শিক্ষাব্যবস্থা প্রণয়নের পক্ষে মত দেন। ১৫ আগস্ট ১৯৬৯, দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর স্মরণে এ দিনটি ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে শিবির।

বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর