Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ১৬ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২৩:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে।

সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আছেন ঢাকা বিভাগে সায়েদুল আলম বাবুল, চট্টগ্রাম বিভাগে মাহবুবের রহমান শামীম, রাজশাহীতে শাহীন শওকত, খুলনায় অনিন্দ্য ইসলাম অমিত, রংপুরে আসাদুল হাবিব দুলু, সিলেটে জি কে গউছ, কুমিল্লায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া,ময়মনসিংহে শরিফুল আলম ও ফরিদপুর বিভাগে শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটি দেশের ইতিহাসে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থেকেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর