Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সভাপতি খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন, আর বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। একইদিন সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

এরপর ২ সেপ্টেম্বর দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে দলটি। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে বিএনপি। ৫ সেপ্টেম্বর রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি শুধু উদযাপন নয় বরং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর