Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয় বলে বিএনপির দফতর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে সাতদিন সময় চাওয়া হয়। কিন্তু দলের পক্ষ থেকে মাত্র ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। কারণ দর্শানোর নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়িয়েছে দলটি।

বিজ্ঞাপন

সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।

উল্লেখ্য, শোকজে বলা হয়, ‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।’

এতে বলা হয়, সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলাপরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর