Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছে এনসিপি প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চীন সফরের প্রথম দিনেই হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সেখানে তারা প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিয়ে আলোচনা করেন।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এর আগে, চীনা সরকার ও চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আনুষ্ঠানিক আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা ত্যাগ করে এনসিপি প্রতিনিধি দল।

সফররত দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

বিজ্ঞাপন

সফর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধিদলকে সংবর্ধনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি এনসিপি নেতাদের অভিনন্দন জানান এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পার্টি-টু-পার্টি যোগাযোগ আরও জোরদার হবে। এনসিপি নেতারা জানিয়েছেন, সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে।

এনসিপি নেতাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর