Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকসু নির্বাচনে ভোটার ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আজ চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। নির্বাচনে ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রত্যেক অনুষদে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ অক্টোবর চাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

সারাবাংলা/এমআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর