Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি সন্ত্রাস-সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস-সংঘাত ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। আইনের শাসন, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে উন্নয়নের নামে লুটপাট চালিয়ে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। সাইনবোর্ডে উন্নয়নের নাম দেখালেও বাস্তবে কোনো কাজ হয়নি। মঈন খান বলেন, “শুধু শহর নয়, গ্রামকেও উন্নত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে।”

বিজ্ঞাপন

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর