Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী হল: সাদিক কায়েম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণ করা হবে পাঁচ হাজার ছাত্রী থাকার সুবিধা-সম্বলিত চীন-বাংলাদেশ মৈত্রী হল। চলতি বছরের মধ্যেই এই হল নির্মাণের কাজ শুরু হবে। ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দেওয়া পোস্টে সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসের। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষে উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ প্রফেসর ড. এইচ এম মোশারফ হোসেন।’

বিজ্ঞাপন

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত দেন সম্পাদকরা।

ডাকসুর নবনির্বাচিত ভিপি আরও বলেন, ‘প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা-সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দু’টো হল নির্মাণের প্রস্তাব দেন এবং রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।’

ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর