Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন স্বচ্ছ হওয়ার প্রত্যাশা জানিয়েছে ইইউ: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পর্যবেক্ষক দল পাঠাবে এবং নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধি।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমীর খসরু।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনের দায়িত্ব, প্রস্তুতি ও সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে— এ বিষয়েও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার অবস্থা এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর