Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটি মার্কা থেকে বঞ্চিত করতে পারে, ওই নির্বাচন কমিশন এই বাংলাদেশে কখনোই স্বাধীন, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। এই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির ময়মনসিংহে জেলা সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাউন হলে অবস্থিত তারেক স্মৃতি অডিটোরিয়ামে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারজিস বলেন, ‘এনসিপির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বিগত সময়ে টাকার বিনিময়ে নমিনেশনের যে কালচার ছিল, আমরা সে করাপটেড কালচারে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে পারবো। প্রতিটি আসনের জন্য এনসিপি প্রার্থী দেওয়ার লক্ষ্যে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে।’

এনসিপির ময়মনসিংহ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিনের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর