Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লায়ন ফরিদের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সোনাইলতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁপড়ায় চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় তিনি সকলের মাঝে লিফলেট বিতরণ করে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের শ্লোগান ভোট দেবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। তাই আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সঙ্গে থাকবেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ পরিবেশ সুরক্ষায় কাজ করা হবে।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ শেখ, চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী ঢালী, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহিল মারুফ প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর