Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতের ভোট নয়, এবার হবে জনগণের ভোট: ডা. জাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অতীতের নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যেত। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন এবার সত্যিকারের জনগণের ভোটের নির্বাচন হবে।

শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দিন। ভোটাধিকার সবার সমান, তাই দায়িত্বশীলভাবে প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ দেখায় বা প্রলোভন দেয়, তাতে প্রভাবিত হবেন না। ভোটের দিন সাহস করে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রত্যেক মানুষকে নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। কিন্তু বর্তমানে কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে— বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন না পড়ে। ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।’

ডা. জাহিদ ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সত্য ও ন্যায়ের পথে থাকা। ভোট বা রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক নয়।’

পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর