Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে বগুড়া-দিনাজপুর ও ফেনী থেকে লড়বেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় দিনাজপুর- ৩, বগুড়া- ৭ এবং ফেনী-১ আসনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর অবশেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি এরই মধ্যেই প্রস্তুতি শুরু করেছে।’

আরও পড়ুন-২৩৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা (তালিকাসহ)

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর অবশেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখন নতুন পর্বে প্রবেশ করছে। ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি আমরা। এরই অংশ হিসেবে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা আমরা প্রস্তুত করেছি।’

মির্জা ফখরুল জানান, এই তালিকা প্রাথমিক পর্যায়ের। প্রার্থীদের বাছাইয়ে জনপ্রিয়তা, ত্যাগ, সংগঠনের প্রতি আনুগত্য এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু, পরবর্তী সময়ে প্রয়োজনে পরিবর্তনও আসতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি গণমানুষের দল। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। দেশে আর প্রহসনের নির্বাচন নয়, সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক।’

আরও পড়ুন-নির্বাচনে বগুড়া- ৬ আসন থেকে লড়বেন তারেক রহমান

মির্জা ফখরুল যাদের নাম ঘোষণা করেন তাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে লড়বেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজার-১, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন, ডা. এজেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, ইকবাল হাসান মাহমুদ টুকু- সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর