Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরের ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

তবে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের প্রার্থী বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

প্রার্থিতা ঘোষণার পর থেকেই পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন মনোনীত প্রার্থীরা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর