Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৎস্যভবন মোড়ে আটকানো হলো ৮ দলের গণমিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মৎস্যভবন মোড়ে পুলিশ বেরিকেড দিয়ে আটটি ইসলামী দলের সমমনা গণমিছিল থামিয়েছে। মিছিলের কয়েকজন সিনিয়র নেতাকে পরে যমুনার দিকে যেতে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল এই দলগুলোর। নেতাকর্মীরা বেলা ১১টার দিকে পুরানা পল্টন মোড়ে ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে জড়ো হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিল নিয়ে প্রেস ক্লাব, জাতীয় ঈদগাহ মোড় হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত যান। আগে থেকে মৎস্যভবন মোড় থেকে যমুনা অভিমুখী সড়কে বেরিকেড দিয়ে রাখা হয়েছিল। পুলিশের বাধায় মিছিল সেখানে থেমে যায়। পরে সিনিয়র নেতাদের সঙ্গে কথোপকথনের পর কিছু নেতাকে যমুনার দিকে পাঠানো হয়, যারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পৌঁছে দেন। যমুনার গেটে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল স্মারকলিপিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের ইউসূফ সাদেক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ আট দলের সিনিয়র নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর