Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে নিবন্ধন পায়নি তারেকের আমজনতার দল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দল নিবন্ধনের দাবিতে ইসির সামনে আমরণ অনশন করছেন আমজনতার তারেক রহমান। এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে, ইসির শর্ত অনুযায়ী দু’টি জেলা ও ৬৭টি উপজেলায় কার্যক্রম ও সক্রিয়তা না পাওয়ায় আমজনতা দলকে নিবন্ধন দেওয়া যায়নি। তবে সব জায়গার কার্যক্রম সক্রিয় আছে জানিয়ে তারেক অভিযোগ করেছেন, ইসির তদন্ত কর্মকর্তারা সঠিক প্রতিবেদন দেননি।

সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এই কারণ উল্লেখ করে এরই মধ্যে দলটির সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ২০ এপ্রিল আম জনতার দল আবেদন করলে দলের ব্যাংক হিসাব, তহবিলের উৎস, ৩৩ শতাংশ নারী অংশগ্রহণসহ প্রভৃতি তথ্য না থাকায় ১৫ জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি সে অনুযায়ী সাড়া দেয়। তদন্তের পর অধিকতর যাচাই হয়। সে সময় নিবন্ধনের শর্ত মোতাবেক ২২টি জেলার মধ্যে দুটি জেলা কার্যালয় এবং ১০০টি উপজেলা কার্যালয়ের মধ্যে ৬৭টি কার্যালয় ও ২০০ ভোটার সমর্থক পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এই অবস্থায় ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭-এর উপবিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন আম জনতার দল (AJD) নামীয় দলের আবেদন না-মঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও ডেসটিনির রফিকুল আমীনের আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকতর তদন্তে বাদ পড়ে ১১টি দল। এরপর থেকেই ইসির ভবনের সামনে অনশন করছেন তারেক। তার এই শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বিভিন্ন দলের নেতারা।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর