Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ‘গুঞ্জন’ নিয়ে জামায়াতের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

সোমবার (১০ নভেম্বর) সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাস্তবে এ ধরনের কোনো বৈঠক বা সাক্ষাৎ হয়নি। কিছু গণমাধ্যম অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে- যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

‘এ ধরনের গুজব ও অসত্য সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের মনগড়া ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত নিউজ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর