Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত ৮ দলের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে’ আলোচনার জন্য বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাইবে আন্দোলনরত আট দল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ পরবর্তীতে ৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, অধ্যাপক ইকবাল হোসেন, নিজামুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকে নেতারা জুলাই সনদের আইানি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রেক্ষিতে ৮ দলের শীর্ষ নেতারা চলমান আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে নিম্মোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিদ্ধান্তগুলো-

১. জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় ‘জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে’ আলোচনার জন্য ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে।

২.প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে’ ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসলে ১২ নভেম্বর ৮ দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

বিজ্ঞাপন

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

আরো

সম্পর্কিত খবর