Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৪:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশেও নাই, রাজনীতিতেও নাই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছু নেই।

বুধবার (১২ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎকারের পরে খসরু সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির এগিয়ে চলা, মনোনয়ন প্রক্রিয়া এবং দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠানো, সুশীল সমাজের সঙ্গে কথা বলা— এসব বিষয় মূলত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।’

বিজ্ঞাপন

আমীর খসরু আরও বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতন্ত্র ফিরে আসুক, সেটাই আমরা চাই। আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতো বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে— এটাই প্রত্যাশা। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া বিচ্ছিন্ন সহিংসতা যে কোনো সময় ঘটতে পারে। তবে রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা— এটি সরকারের ও গোয়েন্দা সংস্থার কাজ।’

দেশে নির্বাচনী কার্যক্রম পূর্ণ উদ্দীপনায় চলছে উল্লেখ করে খসরু বলেন, ‘সারা দেশের ৩০০ আসনেই প্রার্থীরা মাঠে নেমেছেন, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ ও সাড়া স্পষ্ট দেখা যাচ্ছে।’

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘আলোচনা ও ঐকমত্যের পরে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এরপরও আরও কিছু থাকতে পারে, সেটা বোধগম্য নয়।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর