Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৩ নভেম্বর মাঠে থাকবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস্ আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে। এই মাফিয়া দলকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না। তাই বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আমরা তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আন্দোলনরত আট দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

দেশের সকল জেলা/মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘কাউকে জনগণের জানমালের ক্ষতি করতে দেওয়া যাবে না। তাই সকল শাখার সকল দায়িত্বশীলকে সর্বস্তরের জনশক্তি ও কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া যাচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

আরো

সম্পর্কিত খবর