Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৫:১৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। সন্ত্রাসী লুটেরা ও গণহত্যাকারী খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশে প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছেন। যারা অন্যায় করেছে, জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না। মামলার রায়ের তারিখও ঘোষণা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতসহ ৮টি দল ৫ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সারাদেশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাশকরা বাস, গাড়ি, প্রতিষ্ঠান ও রাস্তায় আগুন, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত এ কার্যকলাপে প্রতিবাদ করেছে।

গোলাম পরওয়ার জুলাই সনদের আদেশ জারি ও গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জামায়াতসহ ৮টি দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের পদক্ষেপ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর