Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান-এর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ নৈশভোজে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নৈশভোজে বাংলাদেশ-ফিলিস্তিন দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর