Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৫৩ বিএনপি নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ০৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া গ্রামে বিএনপি থেকে ৫৩ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।

ওয়ার্ড বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৫৩ জন নেতাকর্মী সমর্থক শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গ্রামের একটি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি যোগাযোগ অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের কাছ থেকে ফুলের মালা নিয়ে ও হাতে হাত রেখে তারা যোগদান করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকন্দবাড়ীয়া গ্রামের বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে বিএনপি’র ৫৩ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি মাসুদ পারভেজ তার বক্তব্য বলেন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। কোন মানুষ যেন পিছিয়ে না পাড়েন।

তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে আমরা থাকবো। আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নই। আজকে যে সকল বন্ধুরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর বিল্লাল হোসাইন, আলোকদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মমিনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর